Breaking News

 

Country

2 years ago

Pulwama: পুলওয়ামায় এনকাউন্টারে দুই জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তা বাহিনী

Security forces killed two terrorists in an encounter in Pulwama
Security forces killed two terrorists in an encounter in Pulwama

 

শ্রীনগর, ২১ আগস্ট : জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় এনকাউন্টারে দুই জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তা বাহিনী । রবিবার রাত থেকেই সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে উত্তপ্ত হয়েছিল উপত্যকা। রাতভর সেই সংঘর্ষ চলে। সোমবার সকালে সেনা সূত্রে জানানো হয়, এনকাউন্টারে দুই জঙ্গিকে নিকেশ করা হয়েছে।

নিহত দুই জঙ্গির মধ্যে একজন লস্কর-ই-তৈবা -র শীর্ষ স্থানীয় কম্যান্ডার বলেই মনে করা হচ্ছে। তাদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। রবিবারই কাশ্মীর জ়োন পুলিশের তরফে টুইট করে জানানো হয়, পুলওয়ামা জেলার ল্যারো-পারিগাম এলাকায় এনকাউন্টার শুরু হয়েছে। গোপন সূত্রে আগেই খবর মিলেছিল, পুলওয়ামার পারিগাম গ্রামে লুকিয়ে রয়েছে কয়েকজন জঙ্গি। তাদের ধরতেই অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী ও পুলিশ। জঙ্গিদের আত্মসমর্পণ করতে বলা হলেও, তারা তা শোনেনি। উল্টে নিরাপত্তা বাহিনীর উপরে গুলি চালায় জঙ্গিরা। এরপরই এনকাউন্টার শুরু হয়। এদিন সকালে সেনার তরফে জানানো হয়, রবিবার রাত থেকে শুরু হওয়া এনকাউন্টারে দুইজন জঙ্গিকে নিকেশ করা হয়েছে। নিহত জঙ্গিরা লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের সদস্য। এদের মধ্যে একজন লস্করের শীর্ষ স্থানীয় কম্যান্ডার। তবে তাদের দেহ এখনও উদ্ধার করা যায়নি, ফলে পরিচয়ও জানা যায়নি।

You might also like!