
জম্মু, ১২ ফেব্রুয়ারি : জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় পাকিস্তানি ড্রোন লক্ষ্য করে গুলি চালালো নিরাপত্তা বাহিনী। রবিবার রাতে নিয়ন্ত্রণ রেখার (এলওসি) কাছে নিরাপত্তা বাহিনী একটি পাকিস্তানি ড্রোণ দেখতে পায়। সোমবার পুলিশের এক আধিকারিক এই তথ্য জানিয়েছেন।
আধিকারিক আরও জানিয়েছেন যে বাহিনী নিয়ন্ত্রণ রেখার (এলওসি) কাছে মানকোট এলাকায় একটি পাকিস্তানি ড্রোন দেখে প্রথমে কয়েকটি গুলি চালায়। তবে ড্রোনটি রবিবার গভীর রাতে ভারতীয় ভূখণ্ডে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে আবার পাকিস্তানের দিকে ফিরে যায়। ড্রোনটির গতিবিধি লক্ষ্য করছিল নিরাপত্তা বাহিনী, তারপরই তিন রাউন্ড গুলি চালায় বাহিনী। গুলি চালানোর ফলে পাকিস্তানি ড্রোনটি ফের পাকিস্থানের দিকে ফিরে যায়।ড্রোনটি দেখার পর থেকেই মানকোট এলাকায় তল্লাশি শুরু করেছে নিরাপত্তা বাহিনী।
