Country

3 years ago

S Jaysankar : রাইসিনা সংলাপের দ্বিতীয় দিন : এস জয়শঙ্করের পৌরহিত্যে নানা বিষয়ে বার্তালাপ

S Jaysankar
S Jaysankar

 

নয়াদিল্লি, ৩ মার্চ : রাইসিনা সংলাপের অষ্টম সংস্করণের দ্বিতীয় দিনে বার্তালাপে অংশগ্রহণ করেছেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আন্তর্জাতিক স্তরে সহযোগিতার ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রেখেছে ভারত। শুক্রবার ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর, মার্কিন সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেন, জাপানের বিদেশমন্ত্রী ইয়োশিমাসা হায়াশি, অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং দিল্লিতে রাইসিনা সংলাপ ২০২৩-এ যোগ দিয়েছেন। অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওং বলেছেন, ভারত এই অঞ্চলের একটি মহান শক্তি, ভারত ছাড়া ইন্দো প্যাসিফিকের কোনও পুনর্নির্মাণ নেই। আমরা দেখেছি ভারত একটি সভ্যতাগত শক্তি, যা বর্তমান সময়ের কিছু চ্যালেঞ্জের জন্য একটি ভিন্ন দৃষ্টিকোণ নিয়ে আসে।

মার্কিন সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, আমাদের জন্য ভবিষ্যৎ হল ইন্দো-প্যাসিফিক...ইউক্রেনে যা ঘটছে তার উপর আমরা দৃষ্টি নিবদ্ধ করছি। ব্লিঙ্কেন বলেছেন, ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারত অবিচ্ছেদ্য কৌশলগত অংশীদার।

You might also like!