
আহমেদাবাদ, ১২ অক্টোবর: আর একদিন বাদেই আহমেদাবাদে ভারত পাকিস্তান ম্যাচ। উত্তেজনার পারদ চড়ছে। আর এই আবহাওয়ায় জাল টিকিট বিক্রির চক্র সক্রিয় হয়ে উঠেছে। আর জাল টিকিট বিক্রির অভিযোগে আহমেদাবাদে বৃহস্পতিবার চার যুবককে গ্রেফতার করল গুজরাট পুলিশ। মোট ৩ লক্ষ টাকার জাল টিকিট বিক্রি করা হয়েছে বলে অভিযোগ পুলিশের।
গুজরাট পুলিশের দাবি, মোট ২০০টি টিকিট ছাপানো হয়েছিল। তার মধ্যে বিক্রি হয়েছে ৫০টি টিকিট। এই ক্রিকেট ভক্তদের কাছে প্রতারণা করে ৩ লক্ষ টাকা তোলা হয়েছে। ধৃতরা হল জয়মিন প্রজাপতি, ধ্রুমিল ঠাকোর, রাজবীর ঠাকোর এবং কুশ মিনা।
