Country

2 years ago

S Jaysankar : জীবনযাত্রার স্বাচ্ছন্দ্যই মোদী সরকারের অঙ্গীকার : এস জয়শঙ্কর

S Jaysankar (File picture)
S Jaysankar (File picture)

 

নয়াদিল্লি, ২৭ আগস্ট : জীবনযাত্রার স্বাচ্ছন্দ্যই নরেন্দ্র মোদী সরকারের প্রধান অঙ্গীকার। বললেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। রবিবার নতুন দিল্লিতে অনুষ্ঠিত বি-টোয়েন্টি (বিজনেস টোয়েন্টি) ভারত শিখর সম্মেলন ২০২৩-এ বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর বলেছেন, "জীবনযাত্রার স্বাচ্ছন্দ্যই মোদী সরকারের অঙ্গীকার। নতুন ভারত নিজস্ব ৫জি স্ট্যাক তৈরি করেছে, নিজস্ব কোভিড ভ্যাকসিন উদ্ভাবন করেছে অথবা চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে।" প্রসঙ্গত বিজনেস টোয়েন্টি হল জি-টুয়েন্টি গোষ্ঠীভুক্ত দেশগুলির আন্তর্জাতিক ব্যবসায়িক সম্প্রদায়ের আলোচনার মঞ্চ। 

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আরও বলেছেন, "গত কয়েক বছরের অস্থিরতা আমাদের কাছে কৌশলগত স্বায়ত্তশাসনের গুরুত্ব নিয়ে এসেছে। আমরা একটি ন্যায়সঙ্গত এবং অংশগ্রহণমূলক বৈশ্বিক ব্যবস্থার সন্ধানের বিষয়ে কথা বলতে পারি, তবে এটি তখনই সম্ভব যখন আমরা সামঞ্জস্যপূর্ণ বিনিয়োগ, বাণিজ্য এবং প্রযুক্তিগত সিদ্ধান্তগুলি দেখব।" জয়শঙ্করের কথায়, "জি-২০-র মূল ম্যান্ডেট হল অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উন্নয়নকে উন্নীত করা।"

You might also like!