Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

2 years ago

Chandrayaan 3: ফের বিশ্বকে চমকে দিল রোভার প্রজ্ঞান

The rover Pragyan is traveling from one end of the moon to the other
The rover Pragyan is traveling from one end of the moon to the other

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সফলভাবে চাঁদে একপ্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়াচ্ছে রোভার প্রজ্ঞান। এবার সামনে এল প্রজ্ঞানের তোলা থ্রি ডি ছবি। যা দেখে আশ্চর্য হয়েছে সারা বিশ্ব। ওই ছবিটি মঙ্গলবার বিকেলে ইসরোর তরফে তাদের টুইটার হ্যান্ডেলে প্রকাশ করা হয়েছে।

ওই ছবিতে দেখা গেছে চাঁদের মাটিতে বিক্রম দাঁড়িয়ে রয়েছে। তবে যেহেতু ত্রিমাত্রিক ছবি সেকারণে বিক্রমকে আরও ভালোভাবে বোঝা যাচ্ছে। ইসরো জানিয়েছে, ন্যাভক্যাম স্টিরিও ইমেজেসের সাহায্যে ওই ছবি তোলা হয়েছে।

চাঁদের দক্ষিণ মেরুতে সফল ভাবে অবতরণ করেছিল ল্যান্ডার বিক্রম। এবং ধীরে ধীরে সেখান থেকে বেরিয়ে এসেছে রোভার প্রজ্ঞান। তারপর থেকে একাধিক বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাঠিয়েছে।

এদিকে চাঁদে এবার ১৪ দিনের রাত নামছে, ঘুমিয়ে পড়বে প্রজ্ঞান, কারণ এরা চলে সৌরশক্তিতে। চাঁদে সূর্যাস্ত হলে (চাঁদে সূর্যোদয় থেকে সূর্যাস্ত হতে সময় লাগে পৃথিবীর হিসাবে ১৪ দিন) ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়বে বিক্রম এবং প্রজ্ঞান। এরকমটাই ঠিক ছিল আগে থেকে।

তবে প্রজ্ঞান এবং বিক্রমের ব্যাটারি পুরো চার্জ করা রয়েছে, ১৪ দিন পর চাঁদে আবার সূর্যোদয় হলে আবারও ঘুম ভাঙতে পারে প্রজ্ঞানের, আশাবাদী ইসিরোর বিজ্ঞানীরা।


You might also like!