Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

2 years ago

House collapsed in Lucknow: লখনউতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ির ছাদ, প্রাণ হারালেন ৫ জন

House collapsed in Lucknow News (Symbolic Picture)
House collapsed in Lucknow News (Symbolic Picture)

 

লখনউ, ১৬ সেপ্টেম্বর : উত্তর প্রদেশের লখনউতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি বাড়ির ছাদ। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে মৃত্যু হয়েছে ৫ জনের। নিহতরা সবাই একই পরিবারের সদস্য। শনিবার লখনউয়ের আনন্দ নগর এলাকার পুরানো রেল কলোনিতে অবস্থিত ওই বাড়ির ছাদ ভেঙে পড়ে। ডিসিপি (পূর্ব) হৃদেশ কুমার বলেছেন, একই পরিবারের ৫ সদস্যকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে ৫ জনকেই মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, শনিবার আচমকাই বিকট শব্দ শোনা যায়, ঘটনাস্থলে গিয়ে স্থানীয় বাসিন্দারা দেখেন বাড়ির ছাদ ভেঙে পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা সবাইকে মৃত ঘোষণা করেন। জয়েন্ট সিপি (আইনশৃঙ্খলা) উপেন্দ্র কুমার আগরওয়াল বলেছেন, "এটি একটি রেল কলোনি। আমরা এখানে ছাদ ভেঙে পড়ার খবর পাই। রেলওয়ে আধিকারিকরা আমাদের বলেছেন, এটি একটি পরিত্যক্ত রেলওয়ে কলোনি, এবং বাড়িটি খালি করার জন্য নোটিশও দেওয়া হয়েছিল...ক্ষতিগ্রস্ত বাড়ির পাশে থাকা বাড়ির অবস্থা রেলওয়ে দ্বারা খতিয়ে দেখা হবে হবে। আমরা পরিবারের পাঁচজনের মৃত্যুর খবর পেয়েছি।"

You might also like!