Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Vehicle Hit by boulder: রামবানে পাহাড় থেকে গড়িয়ে এল পাথর, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ৩ জন

Rocks rolled down from the hill in Ramban, 3 people narrowly survived
Rocks rolled down from the hill in Ramban, 3 people narrowly survived

 

জম্মু, ২ জানুয়ারি: "রাখে হরি তো মারে কে" - এই প্রবাদ আবারও সত্য প্রমাণিত হল। জম্মু ও কাশ্মীরের রামবান জেলায় পাহাড় থেকে গড়িয়ে এল বেশ কয়েকটি পাথর, সেই সময় সেখান থেকেই যাচ্ছিল একটি গাড়ি, পাথরের আঘাতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই গাড়িতে থাকা ৩ জন যাত্রী অল্পবিস্তর আহত হয়েছেন। প্রাণে বেঁচে যাওয়ার ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁরা।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে যাত্রীবাহী একটি গাড়ি হাল্লা দণ্ডরাথ গ্রাম থেকে রামবান যাচ্ছিল, সেই সময় পাহাড় থেকে গড়িয়ে আসে ভারী পাথর। এই ঘটনায় ৩ জন আহত হয়েছেন, তাঁদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…