Country

3 years ago

Robot Elephant : ভাঙল দীর্ঘদিনের প্রথা! জ্যান্ত নয়, কেরালায় এবার রোবট হাতি দিয়ে চলবে নানান ধর্মীয় আচার-অনুষ্ঠান

Robot Elephant:
Robot Elephant:

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ   'হাতি' এমন একটি প্রাণী যার সাথে ভারতীয় ধর্মীয়-সংস্কৃতির অদ্ভুত মিশেল হয়েছে। আর তা সবচেয়ে বেশি হয়েছে কেরালায়। কেরালায় প্রায় সমস্ত ধর্মীয় অনুষ্ঠান 'হাতি' অপরিহার্য। এবার কিছু নিয়মের পরিবর্তন আসতে চলেছে কেরালায়। হাতি বাদ যাচ্ছে না। তবে জ্যান্ত হাতির বদলে রোবট হাতিকে দিয়েই মন্দিরের যাবতীয় আচার পালন করা হবে। কেরলের ত্রিশুর জেলার একটি কৃষ্ণ মন্দিরে।

 অভিনব এই রোবট হাতিটি অবিকল জ্যান্ত হাতির মতো দেখতে। রোবট হাতিটির নাম দেওয়া হয়েছে ‘ইরিঞ্জাদাপল্লী রামন’। তার উচ্চতা সাড়ে ১০ ফুট। ওজন ৮০০ কেজি। এই হাতিতে একসঙ্গে চড়তে পারবেন চারজন। জ্যান্ত হাতির মতোই মাথা, চোখ এবং কান নাড়াতে পারে রোবট হাতি। তবে তার জন্য বিদ্যুতসংযোগ লাগে। উল্লেখ্য, দীর্ঘদিন যাবৎ ত্রিশুরের এই মন্দিরে জ্যান্ত নিয়ে নানা সমস্যা দেখা দিচ্ছে। সেই কারণেই মন্দির কর্তৃপক্ষ সম্প্রতি আচার পালনে হাতির ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করে।

হেরিটেজ অ্যানিমেল টাস্ক ফোর্সের এক প্রতিবেদন অনুসারে, গত ১৫ বছরে কেরলে হাতির হামলায় ৫২৬ জন মারা গিয়েছে। এই ভয়ংকর পরিসংখ্যানটি মাথায় রেখেই ত্রিশুরের ইরিঞ্জাদপল্লী শ্রী কৃষ্ণ মন্দিরে আচার-আনুষ্ঠানে হাতির ব্যবহার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তাই এই নতুন ব্যবস্থা।

You might also like!