Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Chennai : চেন্নাইয়ে স্কুটিচালক তরুণীকে পিষে দিল ট্রাক, পুলিশি তদন্ত শুরু

road accident in Chennai girl died
road accident in Chennai girl died

 

চেন্নাই, ৪ জানুয়ারি : চেন্নাইয়ে ২২ বছর বয়সি সফটওয়্যার ইঞ্জিনিয়ার তরুণীকে পিষে দিল একটি ট্রাক। ট্রাকের চাকায় পিষে মৃত্যু হয়েছে ওই তরুণীর। মঙ্গলবার ৩ জানুয়ারি) সকাল সাড়ে ৭টা নাগাদ চেন্নাইয়ের মাদুরভোয়ালে এই ঘটনাটি ঘটে। নিহতের নাম এস শোভনা। তিনি চেন্নাইয়ের পোরুর বাসিন্দা। তিনি গুডুভাঞ্চেরিতে একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন। ট্রাক চালককে ইতিমধ্যেই আটক করা হয়েছে। ধৃতের নাম-মোহন।

বুধবার সকালে পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে ভাই হরিশকে স্কুলে পৌঁছে দিতে যাওয়ার সময়, মাদুরভোয়ালের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার গর্তে পড়ে যান শোভনা। ঠিক তখনই একটি ট্রাক এসে তাঁকে পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় শোভনার। শোভনার ভাই রাস্তার ধারে ছিটকে পড়ার কারণে চোট পেয়ে হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, দু''জনের কারও মাথায় হেলমেট ছিল না। বেপরোয়াভাবে ট্রাক চালানোর অভিযোগে চালককে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে, রাস্তার যে স্থানে গর্ত ছিল, তা মেরামত করা হয়েছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…