Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Country

2 years ago

Rescue operation going on at Uttar Kashi: উত্তরকাশির সুড়ঙ্গে পঞ্চম দিনেও উদ্ধারকাজ জারি, সমস্ত শ্রমিক রয়েছেন সুরক্ষিত

Silkiara tunnel in Uttarkashi(File Picture)
Silkiara tunnel in Uttarkashi(File Picture)

 

উত্তরকাশি, ১৬ নভেম্বর : উত্তরাখণ্ডের উত্তরকাশি জেলায় নির্মাণাধীন সিল্কিয়ারা সুড়ঙ্গে পঞ্চম দিনেও ত্রাণ ও উদ্ধার কাজ চলছে। সুড়ঙ্গের ভিতরে থাকা সমস্ত শ্রমিক নিরাপদে রয়েছেন এবং তাঁদের খাবার ও অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। সুড়ঙ্গের ভিতরে আটকে পড়া ৪০ জন শ্রমিককে উদ্ধারের জন্য যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারী দলের সদস্যরা। বৃহস্পতিবার সকালে নবযুগ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড-এর পিআরও জি এল নাথ বলেছেন, "(ভারী ড্রিলিং) মেশিন স্থাপন করা হয়েছে এবং শীঘ্রই উদ্ধার অভিযান আবার শুরু করা হবে। আটকে পড়া সবাই সুস্থ ও ভালো আছেন এবং শীঘ্রই তাঁদের উদ্ধার করা হবে।"

উল্লেখ্য, গত রবিবার সকালে উত্তরকাশি জেলার ব্রহ্মকাল-যমুনোত্রী জাতীয় সড়কের উপর সিল্কিয়ারা এবং ডন্ডালহগাঁওের মধ্যে নির্মীয়মাণ সুড়ঙ্গের একাংশ ভেঙে পড়ে। এর জেরেই ওই সুড়ঙ্গের মধ্যে আটকে পড়েছেন প্রায় ৪০ জন শ্রমিক। আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের জন্য দিন-রাত এক করে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন আধিকারিকরা। বৃহস্পতিবার সকালেও বিশেষ তৎপরতা দেখা যায়।

You might also like!