Country

2 years ago

Rain brings relief: স্বস্তির বৃষ্টিতে ভিজল দিল্লি ও উত্তর প্রদেশ, পূর্ব ও পূর্ব-মধ্য ভারতে তাপপ্রবাহের সতর্কতা

Weather in Delhi
Weather in Delhi

 

নয়াদিল্লি, ১৯ জুন: স্বস্তির বৃষ্টিতে ভিজল রাজধানী দিল্লি, বৃষ্টিতে স্বস্তি পেয়েছে উত্তর প্রদেশও। সোমবার সকালে রাজধানী দিল্লির নানা প্রান্তে বৃষ্টি হয়। বৃষ্টির সুবাদে ঘর্মাক্ত গরম থেকে স্বস্তি পেয়েছেন দিল্লীবাসী। তাপমাত্রার পারদ কিছুটা নেমেছে দিল্লিতে, রাজধানীতে এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৮.৩০ মিনিট নাগাদ আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ।

দিল্লিতে সোমবার সকালে আচমকাই আবহাওয়া বদলে যায়, স্বস্তির বৃষ্টি হয়েছে কর্তব্যপথে, এছাড়াও রাজধানীর নানা প্রান্তে এদিন সকালে বৃষ্টি হয়েছে। বৃষ্টি হয়েছে উত্তর প্রদেশের নয়ডাতেও। এদিকে, দেশের পূর্ব ও পূর্ব-মধ্য ভারতে আগামী কয়েকদিন তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে, ভারতীয় মৌসম বিভাগ। পূর্ব মধ্যপ্রদেশ, বিদর্ভ, তেলেঙ্গানা, উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশে দিনের সর্ব্বোচ্চ তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রির মাঝামাঝি থাকার সম্ভাবনা রয়েছে।

You might also like!