Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

2 years ago

Sanjay Raut: এনডিএ-র আসল শক্তি ছিল শিবসেনা ও অকালি দল : সঞ্জয় রাউত

Sanjay Raut (File Picture)
Sanjay Raut (File Picture)

 

মুম্বই, ২৬ সেপ্টেম্বর: এনডিএ-র আসল শক্তি ছিল শিবসেনা ও অকালি দল। জোর দিয়ে বললেন শিবসেনা (উদ্ধব ঠাকরে শিবির) সাংসদ সঞ্জয় রাউত। মঙ্গলবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সঞ্জয় রাউত বলেছেন, "এনডিএ-র আসল শক্তি ছিল শিবসেনা এবং অকালি দল। এই এনডিএ খুবই দুর্বল। শুধু এআইএডিএমকে নয়, ২০২৪ সালের নির্বাচনের আগে আরও দল বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে।"

উল্লেখ্য, লোকসভা ভোটের আগে দক্ষিণ ভারতে বড়সড় ধাক্কা খেয়েছে বিজেপি। এনডিএ জোট ছেড়ে বেরিয়ে গিয়েছে জয়ললিতার দল এআইএডিএমকে। সোমবার বিবৃতি জারি করে এনডিএ ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে এআইএডিএমকে। ২০২৪ সালের লোকসভা ভোটে আলাদা ফ্রন্ট তৈরি করে নির্বাচনে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে এআইএডিএমকে। সম্প্রতি তামিলনাড়ুর রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে সংঘাত চলছিল এআইএডিএমকে নেতৃত্বের। তার মধ্যেই এনডিএ ছাড়ার কথা ঘোষণা করল দলটি।


You might also like!