Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

Country

8 months ago

Bengaluru Stampede: বেঙ্গালুরুতে পদপিষ্ট হওয়ার ঘটনায় গ্রেফতার আরসিবি কর্তা

RCB official arrested over Bengaluru Stampede
RCB official arrested over Bengaluru Stampede

 

বেঙ্গালুরু, ৬ জুন : চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনায় এ বার রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) কর্তাদের বিরুদ্ধে পদক্ষেপ শুরু করল পুলিশ। পদপিষ্ট হয়ে ক্রিকেটপ্রেমীদের মৃত্যুর ঘটনায় গ্রেফতার হলেন আরসিবির কর্তা। জানা গিয়েছে, আরসিবির মার্কেটিং হেড নিখিল সোসালেকে গ্রেফতার করা হয়েছে শুক্রবার। বেঙ্গালুরু ছেড়ে মুম্বইয়ে 'পালিয়ে' যাওয়ার চেষ্টা করছিলেন তিনি। কিন্তু বিমানবন্দর থেকেই গ্রেফতার করা হয় তাঁকে। আরসিবি কর্তা ছাড়াও আরও তিনজনকে এদিন আটক করা হয়েছে। স্টেডিয়ামের অনুষ্ঠানের দায়িত্বে থাকা ‘ইভেন্ট ফার্মের’ আধিকারিকদের আটক করা হয়েছে বলে জানা যাচ্ছে।

You might also like!