Country

2 years ago

PM Modi praise RBI :নিজস্ব পেশাদারিত্ব ও অঙ্গীকারের জন্য বিশ্বব্যাপী সুপরিচিত আরবিআই : প্রধানমন্ত্রী

PM Modi praise RBI
PM Modi praise RBI

 

মুম্বই, ১ এপ্রিল : ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ৯০ বছর পূর্তিতে কেন্দ্রীয় ব্যাঙ্কের ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "নিজস্ব পেশাদারিত্ব ও অঙ্গীকারের জন্য বিশ্বব্যাপী সুপরিচিত আরবিআই।" সোমবার মুম্বইয়ে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের ৯০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "আরবিআই একটি ঐতিহাসিক মাইলফলক ছুঁয়েছে। আরবিআই ৯০ বছর পূর্ণ করেছে। একটি প্রতিষ্ঠান হিসাবে, আরবিআই প্রাক-স্বাধীনতা এবং স্বাধীনতা-পরবর্তী সময়কালের সাক্ষী হয়েছে। নিজস্ব পেশাদারিত্ব এবং অঙ্গীকারের জন্য বিশ্বব্যাপী সুপরিচিত আরবিআই। আরবিআই-এর ৯০ বছরে আমি আপনাদের সকলকে অভিনন্দন জানাই।" রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ৯০ তম বার্ষিকীতে প্রধানমন্ত্রী মোদী একটি স্মারক মুদ্রাও প্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রী মোদী এদিন বলেছেন, "আরবিআই-এর সঙ্গে যারা যুক্ত তাঁরা খুবই ভাগ্যবান মানুষ। তারা এখন যে নীতিগুলি তৈরি করেছেন, তা আরবিআই-এর পরবর্তী দশকের পথ দেখাবে। এটি সেই দশক যা আরবিআইয়ের শতাব্দীতে নিয়ে যাবে। এই দশকটি বিকশিত ভারত সংকল্প যাত্রার জন্যও গুরুত্ব বহন করে।" প্রধানমন্ত্রীর কথায়, "দেশ এখন দেখছে- যখন চিন্তাভাবনা ঠিক হয়, তখন নীতিও ঠিক হয়। নীতি সঠিক হলে সিদ্ধান্তও সঠিক হয় এবং যখন সিদ্ধান্ত সঠিক হয়, ফলাফলও সঠিক হয়।"

You might also like!