Country

2 years ago

Rakhi celebration: রাখী বন্ধন উৎসব : দু'ঘণ্টার জন্য জেলবন্দী ভাইদের সঙ্গে দেখা করতে পারবেন বোনেরা

Rakhi Bandhan Utsav (Symbolic Picture)
Rakhi Bandhan Utsav (Symbolic Picture)

 

চণ্ডীগড়, ২৯ আগস্ট: রাখী-বন্ধন উৎসব উপলক্ষ্যে হরিয়ানার বিভিন্ন জেলে বন্দী ভাইদের সঙ্গে দেখা করতে পারবেন বোনেরা। এমনই অনুমতি দিয়েছে হরিয়ানা সরকার। বুধবার দু'ঘণ্টার জন্য বোনেরা জেলে গিয়ে ভাইদের হাতে রাখি বাঁধতে পারবেন। এছাড়া, এবারই প্রথম কারাগারের বন্দীরা নিজেদের হাতে মিষ্টি তৈরি করেছে বলে জেল সূত্রে জানা গিয়েছে।

বোনেরা তাদেরই তৈরি মিষ্টি জেল থেকে কিনতে পারবেন। জেলের মহানির্দেশকের অনুমতিতে হরিয়ানার জেলগুলিতে গত দু'দিন ধরে মিষ্টি তৈরি হচ্ছে। এমন কিছু জেল আছে যেখানে বন্দীরা অনেক আগে থেকেই মিষ্টি তৈরি করেছে। কয়েকটি জেলে রাখীকে কেন্দ্র করে মিষ্টি তৈরির ব্যবস্থা করা হয়েছে।


You might also like!