Breaking News
 
Iran-Israel conflict: ট্রাম্পের নিশানায় খামেনেই! ‘খুনিকে ক্ষমা নয়’, নিজের জীবন বাঁচাতেই কি ইরান আক্রমণের নির্দেশ? বিশ্বজুড়ে চাঞ্চল্য F-15 fighter jet: কুয়েতের আকাশে মার্কিন বিমানের সলিল সমাধি! ইরানের পাল্টাচালে বিপাকে বাইডেন প্রশাসন, উত্তপ্ত আরব দুনিয়া Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার

 

Country

9 months ago

Rajnath Singh visits Srinagar: জম্মু ও কাশ্মীর সফরে রাজনাথ সিং

Defence minister Rajnath Singh is accompanied by J&K LG Manoj Sinha on his visit to Srinagar
Defence minister Rajnath Singh is accompanied by J&K LG Manoj Sinha on his visit to Srinagar

 

শ্রীনগর, ১৫ মে : প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীর সফরে গেছেন। কাশ্মীর সফরকালে তিনি প্রতিরক্ষা বিষয়ে সেনাবাহিনীর আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা করবেন বলে সরকারি সূত্রে জানা গেছে। অপারেশন সিঁদুরের পর এই প্রথম তিনি কাশ্মীর সফরে গেলেন। পহেলগামে পর্যটকদের মৃত্যুতে এদিন শোকপ্রকাশ করেন তিনি। একই সঙ্গে বলেন, সেনারা দেশের শৌর্যের প্রতীক।

কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং শ্রীনগরে বলেন, আমি জাতির কাছ থেকে বার্তা বহনকারী একজন বার্তাবাহক হিসেবে আপনাদের কাছে এসেছি। বার্তাটি হল আমরা আমাদের সশস্ত্র বাহিনীর জন্য গর্বিত। অপারেশন সিঁদুর কেবল একটি অভিযানের নাম নয়; এটি আমাদের অঙ্গীকার। এটি এমন একটি অঙ্গীকার যার মাধ্যমে ভারত দেখিয়েছে যে আমরা কেবল নিজেদের রক্ষা করি না, বরং সময় এলে আমরা কঠোর সিদ্ধান্তও নিই এবং কঠোর পদক্ষেপও গ্রহণ করি।


You might also like!