Breaking News
 
Kolkata Police Commissioner Ajay Kumar Nanda :কেন্দ্রীয় বাহিনী না কি রাজ্য পুলিশ—ভোটের ময়দানে শেষ কথা কে? খোলসা করলেন নতুন সিপি Mamata Banerjee: ‘বাংলার অস্মিতা রক্ষার লড়াই’, প্রার্থী ঘোষণার আগে বিজেপিকে জিরো গোল দেওয়ার হুঁশিয়ারি মমতার TMC Candidate List: বিজেপির ১৪৪-এর জবাবে মমতার ২৯১! হাই-ভোল্টেজ লড়াইয়ের আগে প্রার্থী তালিকায় বড় সারপ্রাইজ তৃণমূলের Darjeeling: বিজেপিকে রুখতে পাহাড়ে ‘মোর্চা’র হাত ধরল ঘাসফুল! বিধানসভা ভোটের আগে পাহাড়ের রাজনীতিতে নতুন মোড় West Bengal Assembly Election:শান্তিপূর্ণ ভোটের লক্ষ্যে ‘ওয়ান টু ওয়ান’ নজরদারি! বাংলার প্রতিটি আসনে আলাদা চোখ রাখছে নির্বাচন ভবন Assembly Election 2026: বিধানসভা নির্বাচনের আগে পুলিশ প্রশাসনে বড় রদবদল,কমিশনের পদক্ষেপে রাজ্য প্রশাসনে চাঞ্চল্য

 

Country

2 years ago

Rajnath singh on new parliament building: নতুন সংসদ ভবন গণতন্ত্রের প্রতীক ও সমস্ত ভারতীয়দের আকাঙ্ক্ষা : রাজনাথ সিং

Defense Minister Rajnath Singh (File Picture)
Defense Minister Rajnath Singh (File Picture)

 

নয়াদিল্লি, ২৬ মে : নতুন সংসদ ভবনের উদ্বোধনকে নিয়ে রাজনীতি করা উচিত নয়। এই মন্তব্য করলেন বিজেপি নেতা ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তাঁর মতে, নতুন সংসদ ভবন গণতন্ত্রের প্রতীক ও সমস্ত ভারতীয়দের আকাঙ্ক্ষা। আগামী ২৮ মে, রবিবার নতুন সংসদ ভবন দেশকে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু, উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে ১৯টি বিরোধী রাজনৈতিক দল। বিরোধীরা চাইছে, রাষ্ট্রপতির হাতে উদ্বোধন হোক নতুন সংসদ ভবন।

এরই প্রেক্ষিতে শুক্রবার বিজেপি নেতা ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, "আগামী ২৮ মে সংসদের নতুন ভবন উদ্বোধন হতে চলেছে। এটা নিয়ে কারও রাজনীতি করা উচিত নয়, নতুন সংসদ ভবন গণতন্ত্রের প্রতীক এবং সমস্ত ভারতীয়দের আকাঙ্খা। সংসদের উদ্বোধন বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে এমন সব দলের কাছে আমার আবেদন, নিজেদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুন।"

You might also like!