Country

2 years ago

Rajnath Singh: পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি রাজনাথের, বললেন প্রয়োজন হলে আমরা নিয়ন্ত্রণরেখাও অতিক্রম করতে পারি

Rajnath Singh  (File Picture)
Rajnath Singh (File Picture)

 

লাদাখ, ২৬ জুলাই: কার্গিল বিজয় দিবসে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, প্রয়োজন হলে আমরা নিয়ন্ত্রণরেখাও অতিক্রম করতে পারি।

কার্গিল বিজয় দিবস উপলক্ষ্যে বুধবার সকালে লাদাখের দ্রাসে কার্গিল যুদ্ধের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। পাশাপাশি ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে প্রাণ হারানো সৈন্যদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। দ্রাসে নির্মিত 'হাট অফ রিমেমব্রেন্স' সংগ্রহশালাও পরিদর্শন করেছেন রাজনাথ সিং। কার্গিল যুদ্ধে প্রাণ হারানো সৈন্যদের পরিবারের সদস্যদের সঙ্গেও দেখা করেছেন রাজনাথ। তিনি তাঁদের সম্মাননা হিসেবে স্মারক ও একটি শালও তুলে দেন।

কার্গিল বিজয় দিবস উপলক্ষ্যে বক্তৃতায় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, "আমি সেই বীর সন্তানদের স্যালুট জানাই, যারা মাতৃভূমি রক্ষার জন্য সর্বস্ব উৎসর্গ করেছিলেন। আমি সেই বীর সন্তানদের স্যালুট জানাই যারা দেশকে সর্বাগ্রে রেখেছেন এবং দেশের জন্য নিজেদের জীবন উৎসর্গ করতেও দ্বিধা করেননি।"

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, "একটি যুদ্ধ শুধুমাত্র দুটি সেনাবাহিনীর মধ্যে নয়, দু''টি দেশের মধ্যে... ১৯৯৯ সালের ২৬ জুলাই কার্গিল যুদ্ধে জয়ী হওয়ার পরেও, আমাদের বাহিনী যদি এলওসি অতিক্রম না করে, তা শুধুমাত্র এই কারণে যে আমরা শান্তিপ্রিয়, আমরা ভারতীয় মূল্যবোধে বিশ্বাস করি, এবং আন্তর্জাতিক আইনের প্রতি আমাদের অঙ্গীকার রয়েছে।" রাজনাথ বলেছেন, "সেই সময় আমরা যদি এলওসি পার না করি, তার মানে এই নয় যে আমরা এলওসি পার হতে পারতাম না। আমরা এলওসি পার হতে পারতাম, আমরা এলওসি পার হতে পারি এবং প্রয়োজন হলে ভবিষ্যতে এলওসি অতিক্রম করব, দেশবাসীকে আশ্বস্ত করছি।"


You might also like!