Country

2 years ago

Rajnath and Nadda wishes president on birthday:দ্রৌপদী সকাশে রাজনাথ ও নাড্ডা, রাষ্ট্রপতি মুর্মুকে জানালেন জন্মদিনের শুভেচ্ছা

Rajnath and Nadda wishes president on birthday
Rajnath and Nadda wishes president on birthday

 

নয়াদিল্লি, ২০ জুন : রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। রাষ্ট্রপতিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডাও। মঙ্গলবার দুপুরে রাষ্ট্রপতি ভবনে যান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। উভয়ে পুস্পস্তবক দিয়ে রাষ্ট্রপতিকে জন্মদিনের শুভেচ্ছা জানান।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নিজের জন্মদিনের শুরুটা করেছেন দিল্লির জগন্নাথ মন্দিরে পূজার্চনা করে। এদিন সকালে দিল্লির হউজ খাস এলাকার জগন্নাথ মন্দিরে পূজার্চনা করেছেন রাষ্ট্রপতি মুর্মু। মহাপ্রভু জগন্নাথের কাছে সমস্ত দেশবাসীর সুখ, সমৃদ্ধি ও শান্তি কামনা করেছেন রাষ্ট্রপতি মুর্মু। মঙ্গলবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ৬৫-তম জন্মদিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও রাষ্ট্রপতিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।


You might also like!