
ভোপাল, ২৮ ফেব্রুয়ারি : রাজেন্দ্র প্রসাদের স্বভাবের মাধুর্যতা, চরিত্রের বিশালতা এবং ত্যাগের গুণাবলী ভারতবাসীকে সর্বদা অনুপ্রাণিত করবে, দেশের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদকে মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে একথা লেখেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। বুধবার, ২৮ ফেব্রুয়ারি দেশের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদের মৃত্যুবার্ষিকী। সেই উপলক্ষ্যে তাঁকে স্মরণ করে শ্রদ্ধা জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। এছাড়াও মুখ্যমন্ত্রী এদিন বিখ্যাত সঙ্গীত সুরকার রবীন্দ্র জৈনকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
মোহন যাদব সামাজিক মাধ্যমে পোস্ট করে লিখেছেন, " গণপরিষদের সভাপতি, দেশের প্রথম রাষ্ট্রপতি, ভারতরত্ন ডঃ রাজেন্দ্র প্রসাদের মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা। আপনার স্বভাবের মাধুর্যতা, চরিত্রের বিশালতা এবং ত্যাগের গুণাবলী ভারতবাসীকে সর্বদা অনুপ্রাণিত করবে।"
অন্য একটি পোস্টে যাদব সঙ্গীত সুরকার রবীন্দ্র জৈনকে তাঁর জন্মবার্ষিকী উপলক্ষ্যে লিখেছেন, "আমি রবীন্দ্র জৈনকে আমার শ্রদ্ধা নিবেদন করছি, সুরেলা ভক্তি সঙ্গীতের সুপরিচিত সুরকার যিনি বিখ্যাত সিরিয়াল রামায়ণে সঙ্গীত দিয়েছিলেন। ওঁনার জন্মবার্ষিকীতে ওঁনাকে বিনম্র শ্রদ্ধাজ্ঞাপন করছি। ভারতীয় শাস্ত্রীয় এবং লোকসংগীতের উপর ভিত্তি করে আপনার সঙ্গীত দেশবাসীর হৃদয়ে অমলিন স্মৃতি তৈরি করেছে।"
