Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Country

2 years ago

Rajyavardhan Singh Rathore:গত পাঁচ বছরে ঘৃণার রাজনীতির সবচেয়ে খারাপ উদাহরণের সাক্ষী রাজস্থান : রাজ্যবর্ধন সিং রাঠোর

Rajyavardhan Singh Rathore
Rajyavardhan Singh Rathore

 

জয়পুর, ২৫ নভেম্বর : গত পাঁচ বছরে ঘৃণার রাজনীতির সবচেয়ে খারাপ উদাহরণের সাক্ষী হয়েছে রাজস্থান। শনিবার রাজস্থানে বিধানসভা নির্বাচনের দিন এমনটাই বললেন বিজেপি সাংসদ তথা ঝোটওয়ারা বিধানসভা আসনের প্রার্থী রাজ্যবর্ধন সিং রাঠোর। শনিবার সকালে জয়পুরের একটি বিধানসভা আসনে ভোট দিয়েছেন রাঠোর। ভোট দেওয়ার পর তিনি বলেছেন, "রাজস্থান বিগত পাঁচ বছরে ঘৃণার রাজনীতির সবচেয়ে খারাপ উদাহরণ দেখেছে। নিজেদের স্বার্থপরতার কারণে, তাঁরা নিজ দল এবং রাজ্য উভয়কেই গর্তে ঠেলে দিয়েছে। কংগ্রেসের শাসনকালে এটাই হয়েছে। কংগ্রেস পার্টির কাছ থেকে কোনও প্রত্যাশা নেই, তাঁদের কোনও দৃষ্টিভঙ্গি নেই অথবা সমাধান নেই। আমরা রাজস্থানের মানুষের জন্য চিন্তা করি...কংগ্রেস ৩ ডিসেম্বর জানতে পারবে এবং সম্ভবত তাঁদের কয়েকজন হতবাক হবেন। ঢেউ বিজেপির পক্ষে।"

রাজস্থানের জনগণকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে রাজ্যবর্ধন সিং রাঠোর বলেছেন, "আমি সমস্ত ভোটারদের প্রতি ৫ বছরে একবার এই উৎসব উদযাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। নিজেদের ভোট দেওয়ার অধিকার প্রয়োগ করুন। এই উৎসব আপনার ভবিষ্যত নির্ধারণ করে। এই ভোট আপনাদের পরবর্তী পাঁচটি বছর নির্ধারণ করে।"

You might also like!