Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Country

7 months ago

Himachal Pradesh : হিমাচলে বৃষ্টির তাণ্ডব, ৮ দিনে মৃত ৩৪, আহত ৭৪

Himachal rainstorm deaths
Himachal rainstorm deaths

 

শিমলা, ২৯ জুন : হিমাচল প্রদেশে রবিবার ও সোমবার(২৯-৩০ জুন) জারি কমলা সতর্কতা । আবহাওয়া দফতরের পূর্বাভাস, ৫ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। লাহুল-স্পিতি ও কিন্নৌর বাদে ১০ জেলায় ফ্ল্যাশ ফ্লাডের আশঙ্কা।

উল্লেখ্য, জুনের শেষেই হিমাচলে বৃষ্টির তাণ্ডব শুরু। টানা বৃষ্টিতে বিগত ৮ দিনে মৃত্যু হয় কমপক্ষে ৩৪ জনের। আহত ৭৪ জনেরও বেশি। এখনও নিখোঁজ রয়েছেন ৪ জন। এছাড়াও সরকারি-বেসরকারি সম্পত্তির ক্ষতি আনুমানিক প্রায় ৭১ কোটি টাকারও বেশি।

জানা গেছে, ২০-২৮ জুনের মধ্যে সবচেয়ে বেশি ১৭ জনের মৃত্যু হয়েছে পথ দুর্ঘটনায়। ফ্ল্যাশ ফ্লাডে প্রাণ গেছে ৭ জনের, নদীর স্রোতে ভেসে গিয়ে মৃত্যু ৪ জনের। পাহাড় থেকে পড়ে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ও সাপের কামড়ে মৃত্যু হয়েছে আরও কয়েক জনের। মোট ৩৮টি গবাদি পশু মারা গেছে। ছ’টি বাড়ি পুরোপুরি ভেঙে পড়েছে, আংশিক ক্ষতিগ্রস্ত ১৭টি। সবচেয়ে বেশি ক্ষয় কুল্লু জেলায়।

ইতিমধ্যেই হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুক্কু জানিয়েছেন, দ্রুত ত্রাণ ও পুনর্বাসনের কাজ চলছে। প্রশাসন সতর্ক রয়েছে।


You might also like!