Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

2 years ago

Rainfall in delhi: আচমকাই আবহাওয়ার পরিবর্তন দিল্লিতে, স্বস্তির বৃষ্টিতে ভিজল জাতীয় রাজধানী

Rain in Delhi (File Picture)
Rain in Delhi (File Picture)

 

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর : আচমকাই আবহাওয়া বদলে গেল রাজধানী দিল্লিতে। শুক্রবার সকালে বৃষ্টির মধ্যেই ঘুম ভেঙেছে দিল্লিবাসীর, একইসঙ্গে বইতে থাকে দমকা হাওয়াও। সকাল থেকেই কালো মেঘে ঢেকে যায় জাতির রাজধানীর আকাশ। স্বস্তির বৃষ্টিপাত হয়েছে দিল্লি-এনসিআর অঞ্চলে। তবে বৃষ্টি দীর্ঘক্ষণ স্থায়ী হয়নি। যাইহোক বৃষ্টির ফলে দিল্লির কিছু অংশে জল জমে যায়, শ্লথ গতিতে চলাচল করে যানবাহন।

শুক্রবার মেঘলা আকাশ ও বৃষ্টির শব্দে ঘুম ভেঙেছে দিল্লিবাসীর। দিল্লি-এনসিআর অঞ্চলের কিছু এলাকায় হালকা বৃষ্টিপাত হয়েছে। দিল্লির পাশাপাশি উত্তর প্রদেশের গাজিয়াবাদ, হরিয়ানার গুরুগ্রামেও বৃষ্টি হয়েছে এদিন সকালে। বৃষ্টির পাশাপাশি দমকা হাওয়াও বইতে থাকে। আচমকাই আবহাওয়ার এই পরিবর্তনে স্বস্তি পেলেন দিল্লিবাসী।

You might also like!