Country

2 years ago

Rain return in Kerala : দীর্ঘ শুষ্ক আবহাওয়ার পর স্বস্তি, কেরলে আবারও বৃষ্টির প্রত্যাবর্তন

Rain return in Kerala (Symbolic Picture )
Rain return in Kerala (Symbolic Picture )

 

তিরুবনন্তপুরম, ৩০ আগস্ট  : বেশ অনেকগুলো দিন শুষ্ক থাকার পর কেরলে আবার বৃষ্টির প্রত্যাবর্তন। মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট (আইএমডি) সূত্রে এই তথ্যই জানা গিয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, কেরলের বিভিন্ন জেলার একটি বা দুটি জায়গায় মাঝারি থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কেরলে রাজ্যের তিরুবনন্তপুরম, কোল্লাম, আলাপুজা এবং এরনাকুলাম জেলার এক বা দুটি জায়গায় মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

এর পাশাপাশি, কেরলের কোট্টায়াম, পাথানামথিট্টা, ইদুক্কি এবং ত্রিশুর জেলার কিছু জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে বলেও জানা গিয়েছে। প্রায় ১ মাসেরও বেশি সময় পর আবার কেরলে বৃষ্টি ফিরে এসেছে। কেরলে এবছর বৃষ্টিপাতে ঘাটতি রয়েছে। কেরলে চলতি বছরের পয়লা জুন থেকে ২৯ আগস্ট পর্যন্ত মৌসুমি বৃষ্টিপাতের ঘাটতি ছিল ৪৮ শতাংশ। বৃষ্টিপাতের খাটতি হওয়ায় কৃষিতে তার বড় রকমের প্রভাব পড়েছিল। এরফলে বিদ্যুৎ উৎপাদনও কম হয়েছে। অনেক জলবিদ্যুৎ বাঁধ জল সংরক্ষণ করতে বাধ্য হয়েছিল এবছর। কম বৃষ্টিপাতের দরুণ কেরালায় অনেক পরিবারের কূপও শুকিয়ে গিয়েছিল।

You might also like!