Country

2 years ago

Jammu and Kashmir Weather:সমতলে বৃষ্টি ও পাহাড়ে তুষারপাত, ৩ মার্চ পর্যন্ত জম্মু ও কাশ্মীরে এমনই থাকবে আবহাওয়া

Rain in the plains and snowfall in the hills
Rain in the plains and snowfall in the hills

 

শ্রীনগর, ২৯ ফেব্রুয়ারি: জম্মু ও কাশ্মীরে আগামী ৩ মার্চ পর্যন্ত বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী ৩ মার্চ পর্যন্ত সমতলে বৃষ্টি ও পাহাড়ে তুষারপাতের পূর্বাভাস রয়েছে, কোথাও কোথাও হালকা থেকে মাঝারি আবার কোথাও ভারী তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

৩ মার্চ পর্যন্ত জম্মু ও কাশ্মীরের প্রায় সর্বত্রই বৃষ্টি ও তুষারপাতের (সমতলে বৃষ্টি ও পাহাড়ে তুষারপাত) সম্ভাবনা রয়েছে। বৃষ্টি ও তুষারপাত বেশি হবে ২ মার্চ। কাশ্মীরের উঁচু পাহাড় ও জম্মু ডিভিশনের পীর পাঞ্চল রেঞ্জে ভারী তুষারপাত হতে পারে। তুষারপাতের জন্য সড়ক ও উড়ান পরিষেবা বিঘ্নিত হতে পারে। তাই ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে।


You might also like!