Breaking News

 

Country

2 years ago

Rain-hit Punjab:বৃষ্টিতে বিপর্যস্ত পঞ্জাব, হরিয়ানা ও চন্ডীগড়; মাথায় হাত কৃষকদের

Rain-hit Punjab
Rain-hit Punjab

 

চন্ডীগড়, ১৬ অক্টোবর : প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ল পঞ্জাব, হরিয়ানা ও চন্ডীগড়। সোমবার সকালে পঞ্জাব, হরিয়ানা ও চন্ডীগড়ের কিছু অংশে প্রবল বৃষ্টি হয়। বৃষ্টির সৌজন্যে তাপমাত্রাও কিছুটা নেমেছে, মনোরম হয়ে উঠেছে আবহাওয়া। তবে, অসময়ের বৃষ্টিতে মাথায় হাত কৃষকদের। আবহাওয়া দফতরের মতে, হরিয়ানার আম্বালা, হিসার, সিরসা, ফতেহাবাদ ও কুরুক্ষেত্র এবং পঞ্জাবের লুধিয়ানা, পাটিয়ালা, ভাটিন্ডা, ফরিদকোট, ফতেহগড় সাহেব, ফিরোজপুর এবং মোহালিতে সোমবার সকালে বৃষ্টি হয়েছে।

ভারী বৃষ্টির ফলে দুঃশ্চিন্তার মধ্যে রয়েছেন লুধিয়ানা, কার্নাল এবং কাইথালের কৃষকরা। ফসল নষ্ট হওয়ার আশঙ্কায় অন্নদাতারা। প্রবল বৃষ্টিতে জমিতেই তাঁদের ফসল ভিজে গিয়েছে, যা নষ্ট হয়ে যেতে পারে। বৃষ্টির কারণে ক্ষয়ক্ষতি রুখতে কৃষকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। যেভাবেই হোক নিজেদের উৎপাদিত ফসল বাঁচাতে চাইছেন তাঁরা।


You might also like!