Country

2 years ago

Train services back to normal at the Bahanaga: স্বাভাবিক হচ্ছে রেল পরিষেবা, বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় ১০১ জনের দেহ এখনও শনাক্তকরণ হয়নি

Balasore Train Service is going to be nomal (Symbolic Picture)
Balasore Train Service is going to be nomal (Symbolic Picture)

 

বালেশ্বর, ৬ জুন: ধীরে ধীরে ট্রেন পরিষেবা স্বাভাবিক হচ্ছে ওডিশার বালেশ্বরে। গত শুক্রবার সন্ধ্যায় (২ জুন) বালেশ্বরের যে স্থানে দুর্ঘটনার কবলে পড়েছিল তিনটি ট্রেন, সেই বাহানাগা রেল স্টেশন থেকে মঙ্গলবার সকালে গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছে ট্রেন, তবে ধীর গতিতে। ট্রেন পরিষেবা অবশ্য শুরু হয়েছিল রবিবার রাত থেকেই, তারপর থেকে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিষেবা।

এদিকে, রেল দুর্ঘটনায় নিহত ১০১ জনের দেহ এখনও শনাক্তকরণ হয়নি, এমনটাই জানিয়েছেন, ডিআরএম ইসিআর (ভুবনেশ্বর) রিঙ্কেশ রায়। তিনি বলেছেন, বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় প্রায় ১,১০০ জন আহত হয়েছেন, তাঁদের মধ্যে প্রায় ৯০০ জনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। ওডিশার বিভিন্ন হাসপাতালে প্রায় ২০০ জনের চিকিৎসা চলছে। দুর্ঘটনায় মারা যাওয়া ২৭৮ জনের মধ্যে ১০১ জনের দেহ এখনও শনাক্ত করা যায়নি।" এদিকে, খুব শীঘ্রই এই দুর্ঘটনার তদন্তভার হাতে তুলে নিতে পারে সিবিআই।



You might also like!