Country

2 years ago

Rahul Gandhi bharat jodo nyay yatra:কাটিহারে শুরু রাহুলের ন্যায় যাত্রা, উৎসাহ-উদ্দীপনায় ভরপুর কংগ্রেস কর্মী-সমর্থকরা

Rahul Gandhi bharat jodo nyay yatra
Rahul Gandhi bharat jodo nyay yatra

 

কাটিহার, ৩১ জানুয়ারি : নতুন করে উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে বিহারের কাটিহার থেকে শুরু হয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা। বুধবার সকালে বিহারের কাটিহার জেলার কোলাসি গ্রাম থেকে শুরু হয় রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা, রাহুলের এই ন্যায় যাত্রাকে ঘিরে কংগ্রেস কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গিয়েছে।

রাহুলকে একঝলক দেখার জন্য বুধবার ভোর থেকেই কোলাসি গ্রামে উপস্থিত হতে থাকেন কংগ্রেসের কর্মী-সমর্থকরা, উৎসাহ দেখা গিয়েছে সাধারণ মসনুষের মধ্যেও। রাহুল গান্ধীও কাউকে হতাশ করেননি। বাস থেকে নেমে জনসাধারণের সঙ্গে সাক্ষাৎ করেন রাহুল। পরে হুড খোলা গাড়িতে রোড-শো করেছেন রাহুল গান্ধী। রাস্তার দুই ধারে উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে হাত নাড়তে থাকেন তিনি।


You might also like!