Country

3 years ago

Rahul-Sonia : রায়পুরে শুরু কংগ্রেসের অধিবেশন, স্টিয়ারিং কমিটির বৈঠকে গরহাজির সোনিয়া-রাহুল

Rahul-Sonia
Rahul-Sonia

 

রায়পুর, ২৪ ফেব্রুয়ারি : এ বছরে ছয় রাজ্যের বিধানসভা ভোটের রণকৌশল চূড়ান্ত করতে আজ শুক্রবার থেকে ছত্তিশগড়ের রাজধানীতে শুরু হচ্ছে কংগ্রেসের তিনদিনব্যাপী বিশেষ অধিবেশন। প্রথম দিনেই দলের ওয়ার্কিং কমিটির সদস্য নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বৈঠকে বসছে স্টিয়ারিং কমিটি। কিন্তু ওই বৈঠক এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন গান্ধী পরিবারের তিন সদস্য সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারেন সেজন্যই ওই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। ওয়ার্কিং কমিটির নতুন সদস্যদের মনোনীত করা হবে নাকি ভোটাভুটির মাধ্যমে নির্বাচিত করা হবে তা চূড়ান্ত হবে স্টিয়ারিং কমিটির বৈঠকে।


ইতিমধ্যেই দলের অধিবেশনে যোগ দিতে বিভিন্ন রাজ্য থেকে প্রায় ১৫ হাজার কংগ্রেস নেতা রায়পুরে পৌঁছেছেন। দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে সহ শীর্ষ নেতারা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন। সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীও আজ শুক্রবার পৌঁছে যাবেন। প্রিয়াঙ্কা গান্ধী অবশ্য আগামীকাল শনিবার রায়পুরে পৌঁছবেন। মূলত এবারের অধিবেশনে পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। চলতি বছরে যে ছয় রাজ্যে বিধানসভা ভোট হবে তার জন্য দলীয় রণকৌশল চূড়ান্ত করা হবে। পাশাপাশি আগামী বছর লোকসভা ভোটে বিজেপিকে রুখতে দল বৃহত্তর জোট গড়ার জন্য ঝাঁপাবে কিনা, তা নিয়েও আলোচনা হবে।

You might also like!