Country

2 years ago

Rahul Gandhi:অমৃতসরের স্বর্ণ মন্দিরে পুজো দিলেন রাহুল গান্ধী, ''সেবা'' নিবেদন কংগ্রেসের সাংসদের

Rahul Gandhi performed puja at Golden Temple in Amritsar
Rahul Gandhi performed puja at Golden Temple in Amritsar

 

অমৃতসর, ২ অক্টোবর : পঞ্জাবের অমৃতসর স্বর্ণ মন্দিরে পুজো দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। পাশাপাশি স্বর্ণ মন্দিরে ''সেবা'' নিবেদন করেছেন কংগ্রেস সাংসদ। সোমবার স্বর্ণ মন্দিরে আসেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এর আগে জানুয়ারি মাসে ''ভারত জোড়ো যাত্রা''-র সময়ও স্বর্ণ মন্দিরে এসেছিলেন রাহুল, সেবার তাঁর মাথায় দেখা যায় বিশেষ ধরনের জাফরান পাগড়ি, আর সোমবার একটি নীল রঙের স্কার্ফ মাথায় বেঁধে স্বর্ণ মন্দিরে পুজো দেন রাহুল।

স্বর্ণ মন্দিরে পূজার্চনার সময় রাহুলের সঙ্গে ছিলেন কংগ্রেস মহিলা সেলের প্রতিষ্ঠা সুদ; সর্বজ্যোত সিং বহল, জিএনডিইউ ডিন; অমৃতসরের সাংসদ গুরজিত সিং আউজালা; এবং স্থানীয় কংগ্রেস নেতা ভগবন্ত পাল সিং সাচার। স্বর্ণ মন্দিরের উল্লেখযোগ্য স্থানগুলি সম্পর্কে রাহুল গান্ধীকে অবহিত করা হয়। রাহুল ''করহ প্রসাদ'' নিবেদন করেন এবং গুরু গ্রন্থ সাহেবের সামনে প্রণাম করেন।

You might also like!