Breaking News
 
Abhishek Banerjee : এবার অভিষেকের বাড়িতেও বুলডোজার? শান্তিনিকেতন সংক্রান্ত নোটিসে রাজনৈতিক তোলপাড় Sujan Chakraborty on Abhishek Banerjee :‘পিসির বাড়িতে আশ্রয়’ মন্তব্যে তীব্র বিতর্ক, ফলতা নির্বাচন নিয়ে অভিষেককে তোপ সুজনের Manirul Islam : ‘এমন মুখ্যমন্ত্রী আগে থাকলে…’ শুভেন্দুকে ধন্যবাদ জানিয়ে তৃণমূল ছাড়ার ব্যাখ্যা প্রাক্তন বিধায়কের Jahangir Khan :ফলতায় বড় রাজনৈতিক মোড়! ভোটের লড়াই ছাড়লেন জাহাঙ্গির, তোপ বিরোধীদের Chicken neck : জাতীয় নিরাপত্তায় বড় পদক্ষেপ, চিকেনস নেকের গুরুত্বপূর্ণ জমি কেন্দ্রকে দিল রাজ্য সরকার Amit Shah : ‘মাওবাদীদের অস্তিত্ব শেষের পথে’, বস্তারে দাঁড়িয়ে বড় দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহের

 

Country

2 years ago

Rahul Gandhi : রাহুল গান্ধীর সদস্যপদ পুনরুদ্ধার করল লোকসভার সচিবালয়, খুশির আবহ কংগ্রেস শিবিরে

Rahul Gandhi (File Picture)
Rahul Gandhi (File Picture)

 

নয়াদিল্লি, ৭ আগস্ট : কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সদস্যপদ পুনরুদ্ধার করল লোকসভার সচিবালয়। সোমবার কেরলের ওয়ানাডের সাংসদ রাহুল গান্ধীর সদস্যপদ পুনরুদ্ধার করেছে লোকসভা সচিবালয়। রাহুল আবারও ফিরে পেলেন নিজের সাংসদ পদ। এ বিষয়ে সোমবার লোকসভার সচিবালয় থেকে বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে।

প্রসঙ্গত, মোদী পদবি নিয়ে অনভিপ্রেত মন্তব্যের জন্য দোষীসাব্যস্ত হয়েছিলেন রাহুল গান্ধী। এরপর মার্চ মাসে লোকসভা থেকে তাঁর সাংসদ পদ খারিজ করে দেওয়া হয়। কিন্তু, গত শুক্রবার রাহুলকে দোষীসাব্যস্ত করে গুজরাটের আদালত যে রায় দিয়েছিল তাতে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। এরপই সোমবারই নিজের সাংসদ পদ ফিরে পেলেন রাহুল গান্ধী।

উল্লেখ্য, রাহুল গান্ধী লোকসভা সদস্যপদ ফিরে পেতেই খুশির আবহ কংগ্রেস শিবিরে। অসময়ে উৎসবের আনন্দে মেতে উঠেছেন কংগ্রেসের নেতা ও কর্মীরা। দিল্লিতে ১০ জনপথের বাইরে ঢাক-ঢোল নিয়ে আনন্দে মেতে ওঠেন কংগ্রেসের নেতা ও কর্মীরা।

You might also like!