Country

2 years ago

Rahul Gandhi : হাতে-গায়ে কালি-ঝুলি মেখে বাইক সারাচ্ছেন রাহুল গান্ধী

Rahul Gandhi is fixing the bike by smearing ink on his hands
Rahul Gandhi is fixing the bike by smearing ink on his hands

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কখনও ট্রাকে উঠে পড়ছেন, কখনও আবার ডেলিভারি বয়ের সঙ্গে স্কুটিতে সওয়ার হয়েছেন রাহুল গান্ধী । এবার বাইক কীভাবে সারাই হয়, সেই পাঠও নিয়ে ফেললেন কংগ্রেস নেতা । সম্প্রতি, দিল্লির করোলবাগের বাজারে একটি বাইক মেকানিকের দোকানে ঢুকে পড়েন রাহুল । সেখানে হাতে, গায়ে কালি-ঝুলি মেখে বাইক সারাই করতেও দেখা যায় তাঁকে । কোন মেশিন কী কাজে লাগে, জেনে নেন তার খুঁটিনাটিও ।

কংগ্রেসের অফিশিয়াল পেজের তরফে করোলবাগের সেই ছবি শেয়ার করা হয়েছে । ছবিগুলিতে দেখা যাচ্ছে, হাতে মেশিন নিয়ে বাইক সারাইয়ের কাছে মগ্ন রাহুল, কখনও আবার মন দিয়ে শুনছেন বাইক মেকানিকের কথা । ক্যাপশনে লেখা, 'এই হাতগুলিই ভারত তৈরি করে। এই জামাকাপড়ের কালি আমাদের অহংকার। আর এমন হাতগুলিকে উৎসাহিত করার কাজটি একজন জনগণের নেতাই করেন। দিল্লির করোলবাগে এক বাইক মেকানিকের সঙ্গে রাহুল গান্ধী। ভারত জোড়ো যাত্রা জারি রয়েছে ।'

জনসাধারণের মধ্যে মিশে গিয়ে এভাবেই বিভিন্ন সময় জনসংযোগ সারতে দেখা গিয়েছে রাহুল গান্ধীকে । একেবারে ঘরের ছেলের মতো মিশে গিয়ে মানুষের সমস্যার কথা শুনছেন তিনি । কর্নাটক, চণ্ডীগড়ের পর দিল্লিতে ফের সেই ছবি দেখা গেল ।

You might also like!