Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Rahul Gandhi:ফের মিডিয়ার দিকে আঙুল তুললেন রাহুল, বললেন তাঁরা বেকারত্ব নিয়ে কোনও কথা বলে না

Rahul Gandhi
Rahul Gandhi

 

নয়াদিল্লি, ২২ ডিসেম্বর : আবারও সংবাদ মাধ্যমের দিকে আঙুল তুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শুক্রবার দিল্লির যন্তর মন্তরে বিরোধীদের প্রতিবাদ মঞ্চ থেকে রাহুল গান্ধী বলেছেন, "দেশের বেকারত্ব নিয়ে মিডিয়া কোনও কথা বলে না। তবে রাহুল গান্ধী একটি ভিডিও রেকর্ড করেছেন, সেই কথা বলছেন। যেখানে সাসপেন্ড হওয়া সাংসদরা বাইরে বসে ছিলেন।"

সংসদে নিরাপত্তা বিচ্যুতি প্রসঙ্গে কংগ্রেস নেতা রাহুল গান্ধী আরও বলেছেন, "২-৩ জন সংসদে ঢুকে ধোঁয়া ছড়ালো। এই সময় পালিয়ে যান বিজেপি সাংসদরা। এই ঘটনায় নিরাপত্তা লঙ্ঘনের প্রশ্ন উঠলেও, কেন তারা এভাবে প্রতিবাদ করল তা নিয়েও প্রশ্ন উঠেছে। উত্তর হচ্ছে দেশে বেকারত্ব।"

প্রসঙ্গত, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে এবং এনসিপি প্রধান শরদ পওয়ার এবং বিরোধী জোটের নেতারা এদিন দিল্লির যন্তর মন্তরে সাংসদদের বরখাস্তের বিরুদ্ধে ''গণতন্ত্র বাঁচাও'' বিক্ষোভে অংশ নেন।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…