Breaking News
 
Buri Maa Bhog: কুপন নিয়ে প্রসাদ, বিকেল ৫টার পর বিনামূল্যে ভোগ! কৃষ্ণনগরের ‘বুড়িমা’ পুজোয় বিশেষ আয়োজন Australia India Relations: বাংলায় কি বিনিয়োগের পথে অস্ট্রেলিয়া? শমীকের সঙ্গে বৈঠক ফিলিপ গ্রিনের, শুরু রাজনৈতিক চর্চা Finance Department Guidelines: সরকারি নীতি নির্ধারণে আর বেসরকারি পরামর্শদাতা নয়! ‘নলেজ পার্টনার’ নিয়োগে নয়া নির্দেশিকা রাজ্যের Bardhaman News: বর্ধমানের নার্সিংহোমে স্বাস্থ্য কমিশনের হানা! পরিকাঠামোয় বেহাল দশা, একাধিক প্রতিষ্ঠানে কড়া নির্দেশ Chairman Tuhin Kanta Pandey | বিনিয়োগকারীদের জন্য বড় খবর! ২৪×৭ ট্রেডিংয়ে এখনই সায় নয়, টোকেনাইজেশনেও অনীহা SEBI-র Kalighat Metro station Fire: কালীঘাট মেট্রো স্টেশনের পাশে ধাবায় আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

 

New Delhi: কোয়ারেন্টাইন এনক্লোজার গতবারের চেয়ে ভালো, শনিবারই দেশে আসছে ১২টি চিতা

Chita
Chita

 

নয়াদিল্লি, ১৭ ফেব্রুয়ারি: দ্বিতীয় দফায় দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসছে আরও ১২টি চিতা। কোয়ারেন্টাইন এনক্লোজার গতবারের চেয়ে এবার যথেষ্ট ভালো, সেখানেই কিছুদিন রাখা হবে ১২টি চিতাকে। ১৮ ফেব্রুয়ারি (শনিবার) ভারতে এসে পৌঁছবে ১২টি চিতা। এই ১২টি চিতার মধ্যে ৭টি পুরুষ ও ৫টি স্ত্রী চিতা। দক্ষিণ আফ্রিকা থেকে ১২টি চিতাকে দেশে নিয়ে আসছে ভারতীয় বায়ুসেনার সি-১৭ গ্লোবমাস্টার বিমান।


১৮ ফেব্রুয়ারি কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ১২টি চিতাকে কুনো জাতীয় উদ্যানে ছেড়ে দেবেন। চিতা প্রকল্পের প্রধান এসপি যাদব শুক্রবার বলেছেন, মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে ১২টি আফ্রিকান চিতাকে রাখার জন্য যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে, যাতে চিতাগুলি কোনও সমস্যার সম্মুখীন না হয়। তিনি বলেছেন, “ক্লোজ ক্যামেরা ইনস্টল করা হয়েছে এবং লাইভ ট্র্যাকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। আমরা এবার যে কোয়ারেন্টাইন এনক্লোজার তৈরি করেছি তা আগেরটির চেয়ে ভাল।"

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…