Country

1 year ago

Mohan Yadav: লড়াইয়ের ময়দান থেকে পালিয়েছেন প্রিয়াঙ্কা, রায়বরেলিতে হারবেন রাহুল : মোহন যাদব

Mohan Yadav (File Picture)
Mohan Yadav (File Picture)

 

ভোপাল, ৩ মে: রায়বরেলি সংসদীয় আসনে হারবেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শুক্রবার এমনই দাবি করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। একইসঙ্গে কংগ্রেসের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী বঢরাকে আক্রমণ করে মোহন যাদব বলেছেন, "লড়াইয়ের ময়দান থেকে পালিয়েছেন প্রিয়াঙ্কা।"

শুক্রবার ভোপালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোহন যাদব বলেছেন, "এর আগে কংগ্রেস কী করবে তা ঠিক করতে পারছিল না, আগেরবার আমেঠিতে পরাজিত হওয়ার পর, রাহুল গান্ধী কেরলে (ওয়ানাড) দৌড়ে গিয়েছিলেন...রাহুল গান্ধী রায়বরেলিতেও পরাজিত হতে চলেছেন।"


You might also like!