Country

2 years ago

Prime Minister Modi:পার্বতী কুন্ডে বিশেষ প্রার্থনা প্রধানমন্ত্রীর, গুঞ্জি গ্রামে কথা বললেন স্থানীয়দের সঙ্গে

Prime Minister Modi
Prime Minister Modi

 

পিথোরাগড়, ১২ অক্টোবর : উত্তরাখণ্ডের পিথোরাগড়ের পার্বতী কুন্ডে বিশেষ প্রার্থনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রার্থনার পাশাপাশি পুজো করেছেন প্রধানমন্ত্রী মোদী। পাশাপাশি পিথোরাগড়ের গুঞ্জি গ্রামে স্থানীয় মানুষজনের সঙ্গেও কথা বলেছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি সেনাবাহিনী, আইটিবিপি ও বিআরও আধিকারিকদের সঙ্গেও দেখা করেছেন।

দিল্লি থেকে বৃহস্পতিবার সকালেই উত্তরাখণ্ডের পিথোরাগড়ে পৌঁছন প্রধানমন্ত্রী মোদী। পিথোরাগড়ের গুঞ্জি গ্রামে উত্তরাখণ্ডের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র বাজান প্রধানমন্ত্রী মোদী। এরপর তিনি স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলেছেন। এরইফাঁকে পার্বতী কুন্ডে বিশেষ প্রার্থনা ও পূজার্চনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরাখণ্ডের আলমোড়ার জাগেশ্বর ধামেও প্রার্থনা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


You might also like!