Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

2 years ago

Rahul Gandhi: প্রধানমন্ত্রী হাসছিলেন, জোকস বলছিলেন'', সংসদে মোদীর জবাবি বক্তব্য নিয়ে তীব্র কটাক্ষ রাহুলের

Rahul Gandhi (File Picture)
Rahul Gandhi (File Picture)

 

নয়াদিল্লি, ১১ আগস্ট: বৃহস্পতিবার সংসদে হাজির হয়ে ২ ঘণ্টা ১৩ মিনিট বক্তব্য রাখেন। যার মধ্যে শেষের মাত্র কয়েক মিনিট মণিপুরের প্রসঙ্গ উত্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদে প্রধানমন্ত্রী মোদীর জবাবি বক্তব্য নিয়ে এভাবেই তীব্র কটাক্ষ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

এদিন তিনি বলেন, "মণিপুর যখন জ্বলছে, সেখানকার মহিলাদের উপর অত্যাচর করা হচ্ছে, শিশুদের হত্যা করা হচ্ছে, তখন প্রধানমন্ত্রীর এমন হালকা মেজাজ থাকা উচিত নয়। ভারতের একটি রাজ্যে যখন এই পরিস্থিতি, তখন হেসে হেসে মজার জোকস বলেন প্রধানমন্ত্রী।" ভারতের প্রধানমন্ত্রীকে এসব শোভা পায় না বলে কটাক্ষ করেন রাহুল গান্ধী। ২০২৪ সালে প্রধানমন্ত্রী হিসেবে মোদী ফিরবেন কি না, সেটা বড় কথা নয়। মণিপুর জ্বলছে, সেখানে মহিলা, শিশু সবার প্রাণ যাচ্ছে, অত্যাচার হচ্ছে, সেসব বিষয় নিয়ে প্রধানমন্ত্রী কেন বক্তব্যের শেষ ভাগে উল্লেখ করলেন বলে প্রশ্ন তোলেন রাহুল। মণিপুরের বিষয় উল্লেখ না করে, প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে হাসছিলেন বলে শুক্রবার সাংবাদিক বৈঠক কটাক্ষ করেন রাহুল গান্ধী।

You might also like!