Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Prime Minister Modi will visit Goa:আগামীকাল গোয়া যাবেন প্রধানমন্ত্রী মোদী, উদ্বোধন করবেন ওএনজিসি সি সারভাইভাল সেন্টার

Prime Minister Modi will visit Goa
Prime Minister Modi will visit Goa

 

নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি  : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি গোয়া সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার গোয়া সফরে গিয়ে প্রধানমন্ত্রী ওএনজিসি সি সারভাইভাল সেন্টার উদ্বোধন করবেন। ওএনজিসি একটি অগ্রগামী ইন্টিগ্রেটেড সি সারভাইভাল ট্রেনিং সেন্টার যা ভারতের সমুদ্রে বেঁচে থাকার প্রশিক্ষণের মানকে বৈশ্বিক স্তরে উন্নীত করার জন্য ডিজাইন করা হয়েছে।

মঙ্গলবার প্রধানমন্ত্রী ওএনজিসি সি সারভাইভাল সেন্টার উদ্বোধন করার পর বিকশিত ভারত, বিকশিত গোয়া ২০৪৭ অনুষ্ঠানে অংশ নেবেন। সোমবার প্রধানমন্ত্রী দফতর (পিএমও) একটি বিবৃতি জারি করে এই তথ্য জানিয়েছে।

তাঁর সফরকালে প্রধানমন্ত্রী মোদী ভারত শক্তি সপ্তাহ ২০২৪-এরও উদ্বোধন করবেন। এই শক্তি সপ্তাহ উদ্বোধন করে তিনি শক্তির প্রয়োজনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য দেশের প্রতিশ্রুতির উপর জোর দেবেন।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…