Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Narendra Modi :প্রধানমন্ত্রী মোদী আজ ৯দিনের পরক্রম দিবস ও ভারত পর্বের উদ্বোধন করবেন

Narendra Modi
Narendra Modi

 

নয়াদিল্লি, ২৩ জানুয়ারি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার সন্ধ্যা ৬:৩০ টায় দেশের রাজধানীর ঐতিহাসিক লাল কেল্লায় পরক্রম দিবস উপলক্ষে নয় দিনের (২৩-৩১ জানুয়ারি) অনুষ্ঠানের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী এই উপলক্ষে নয় দিনব্যাপী ভারত পর্বেরও উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) থেকে এ তথ্য জানানো হয়েছে।

পিএমও থেকে দেওয়া তথ্য অনুসারে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মবার্ষিকী ২০২১ সাল থেকে পরাক্রম দিবস হিসেবে পালিত হচ্ছে। এ বছর লাল কেল্লায় আয়োজিত এই উৎসবে নেতাজি সুভাষ চন্দ্র বসু এবং আজাদ হিন্দ ফৌজের নানা কর্মকাণ্ড তুলে ধরা হবে। আর্কাইভ প্রদর্শনীতে দুর্লভ ছবি ও নথি দর্শনার্থীদের এক নতুন অভিজ্ঞতা দেবে। এই উদযাপন চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। আজ নয় দিনব্যাপী ভারত পর্বেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এতে প্রজাতন্ত্র দিবসের মূকনাট্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দেশের সমৃদ্ধ বৈচিত্র্য প্রদর্শন করা হবে। এটি ২৬টি মন্ত্রণালয় ও বিভাগের প্রচেষ্টাকে প্রতিফলিত করবে। লাল কেল্লার সামনে রামলীলা ময়দান এবং মাধব দাস পার্কে এই অনুষ্ঠান হবে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…