Country

2 years ago

Narendra Modi:আগামীকাল 'মেরি মাটি মেরা দেশ' সমাপ্তি অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী মোদী

Narendra Modi
Narendra Modi

 

নয়াদিল্লি, ৩০ অক্টোবর : আগামীকাল, ৩১ অক্টোবর “মেরি মাটি মেরা দেশ” কর্মসূচিতে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। “মেরি মাটি মেরা দেশ” অভিযানটির অমৃত কলশ যাত্রার সমাপ্তি হবে ৩১ অক্টোবর, মঙ্গলবার বিকেল ৫টায়। কর্তব্যপথে এর সমাপ্তি অনুষ্ঠানটি হতে চলেছে।

অমৃত কলশ যাত্রার সমাপ্তির সঙ্গে সঙ্গে আজাদি কা অমৃতমহোৎসবেরও সমাপ্তি ঘটবে আগামীকাল। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী অমৃত ভাটিকা এবং অমৃত মহোৎসব স্মৃতিসৌধের উদ্বোধনও করবেন। এই অমৃত কলশ যাত্রায় সারাদেশ থেকে হাজার হাজার যাত্রী যোগদান করবেন। তাঁদের সকলের উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী দেশের যুবকদের জন্য 'মেরা যুবা ভারত (মাই ভারত) প্ল্যাটফর্মও চালু করবেন।


You might also like!