Country

3 years ago

Narendra Modi : শেষ পূর্ণাঙ্গ বাজেট নিয়ে শুক্রবার নীতি আয়োগের বৈঠকে প্রধানমন্ত্রী মোদী

Narendra Modi
Narendra Modi

 

নয়াদিল্লি, ৯ জানুয়ারি  : কেন্দ্রীয় বাজেটের প্রস্তুতি সম্পর্কে আগামী ১৩ জানুয়ারি নীতি আয়োগের অর্থনীতিবিদদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সরকারি সূত্রে জানা গিয়েছে, প্রতিকূল আন্তর্জাতিক পরিস্থিতিতে বৃদ্ধির গতি ধরে রাখার বিষয়ে আলোচনা হতে পারে ওই বৈঠকে।

আগামী বছরের ১ ফেব্রুয়ারি সংসদে ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেট প্রস্তাব পেশ করতে পারেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। যা হতে পারে দ্বিতীয় মোদী সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। মাস দুয়েক আগে থেকেই বাজেট প্রস্তাবের প্রস্তুতি শুরু হয়েছে অর্থমন্ত্রকে। সাধারণ ভাবে, প্রথমে বিভিন্ন মন্ত্রক এবং দফতরের সঙ্গে চলতি অর্থবর্ষের সংশোধিত খরচ নিয়ে আলোচনা হয়। তার ভিত্তিতেই কষা হয় পরের অর্থবর্ষের খরচের প্রাথমিক হিসাব।

প্রসঙ্গত, অতিমারির অভিঘাতের পরে ভারতীয় অর্থনীতির ঘুরে দাঁড়ানোর কথা স্বীকার করে নিলেও পরিবর্তিত আন্তর্জাতিক পরিস্থিতিতে চলতি অর্থবর্ষের বৃদ্ধির পূর্বাভাস ছাঁটাই করেছে বিভিন্ন মূল্যায়ন সংস্থা। সম্প্রতি তা ৬.৫ শতাংশে নামিয়েছে বিশ্ব ব্যাঙ্ক। যদিও অর্থমন্ত্রক সোমবার জানিয়েছে, বৃদ্ধির হার অন্তত ৭ শতাংশ হবে।


You might also like!