
নয়াদিল্লি, ১৮ জুন : মাসিক রেডিও অনুষ্ঠান 'মন কি বাত'-এর ১০২ তম পর্বে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার ঘূর্ণিঝড় বিপর্যয়ে কথা উল্লেখ করেছেন । তিনি বলেছেন, ভারতের দুর্যোগ ব্যবস্থাপনার দক্ষতা এখন একটি বড় উদাহরণ হয়ে উঠছে।
প্রধানমন্ত্রী বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার প্রধান উপায় হল সংরক্ষণের জন্য প্রচেষ্টা করা। তিনি বর্ষার জল সংরক্ষণ ও বৃষ্টি ধরার কথা উল্লেখ করেন।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, আগামী সপ্তাহে আমেরিকায় তার ব্যস্ত সময় থাকবে। এই বিবেচনায়, মন কি বাতের এই পর্বটি শেষের পরিবর্তে এক সপ্তাহ আগের রবিবার করা হচ্ছে।
