Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

Country

7 months ago

PM Modi :ব্রাজিলে পৌঁছলেন প্রধানমন্ত্রী, জমকালো স্বাগত জানালেন প্রবাসী ভারতীয়রা

Prime Minister reaches Brazil
Prime Minister reaches Brazil

 

রিও ডি জেনেইরো, ৬ জুলাই (হি.স.): পাঁচ দেশীয় সফরের চতুর্থ পর্যায়ে ব্রাজিলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার ব্রাজিলের রিও ডি জেনেইরো-তে পৌঁছেছেন। সেখানে প্রবাসী ভারতীয়রা প্রধানমন্ত্রী মোদীকে জমকালো স্বাগত জানান। ব্রাজিলে পৌঁছনোর পর প্রধানমন্ত্রী মোদী জানান, "রিও ডি জেনেইরোতে ব্রাজিলের ভারতীয় সম্প্রদায়ের সদস্যরা অত্যন্ত প্রাণবন্তভাবে স্বাগত জানিয়েছেন। তাঁরা ভারতীয় সংস্কৃতির সঙ্গে কীভাবে যুক্ত আছেন এবং ভারতের উন্নয়নের প্রতিও তাঁরা অত্যন্ত আগ্রহী তা অবাক করার মতো!"


প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানাতে প্রবাসী ভারতীয়রা অপারেশন সিঁদুরের থিমের উপর ভিত্তি করে একটি বিশেষ সাংস্কৃতিক নৃত্য পরিবেশন করেন। ব্রাজিলে প্রধানমন্ত্রী মোদীকে জমকালো স্বাগত জানানোর পর, প্রবাসী ভারতীয়দের সঙ্গেও মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী।


You might also like!