Country

2 years ago

Gandhi Vatika : ৪ সেপ্টেম্বর 'গান্ধী ভাটিকা'-র উদ্বোধন করবেন রাষ্ট্রপতি, উন্মোচিত হবে গান্ধীজির মূর্তিও

Draupadi Murmu (File Picture)
Draupadi Murmu (File Picture)

 

নয়াদিল্লি, ২ সেপ্টেম্বর : আগামী ৪ সেপ্টেম্বর, সোমবার দিল্লির রাজঘাটের কাছে 'গান্ধী ভাটিকা'-র উদ্বোধন করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পাশাপাশি জাতির জনক মহাত্মা গান্ধীর ১২ ফুটের একটি মূর্তিও উন্মোচিত করবেন রাষ্ট্রপতি। রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধের কাছে গান্ধী দর্শন চত্বরে অবস্থিত রয়েছে গান্ধীজির মূর্তিটি এবং 'গান্ধী ভাটিকা'।

গান্ধীজির মূর্তিটি ৪৫ একর গান্ধী দর্শন কমপ্লেক্সের প্রবেশদ্বারে অবস্থিত, দর্শনার্থীদের জন্য 'ভাটিকায়' একটি সেলফি-পয়েন্টও তৈরি করা হয়েছে এবং তাতে মহাত্মা গান্ধীর একাধিক মূর্তিও থাকবে। গান্ধী স্মৃতি ও দর্শন সমিতির ভাইস চেয়ারপার্সন বিজয় গোয়েল জানিয়েছেন, ভারতের স্বাধীনতার ৭৫ বছর এবং ভারতের জি-২০ সভাপতিত্ব উদযাপন অনুষ্ঠানের অঙ্গ হিসেবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই গুলি উদ্বোধন করবেন।

You might also like!