Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Draupadi Murmu : রাজস্থানের জয়সলমেরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে স্বাগত

Draupadi Murmu (File picture)
Draupadi Murmu (File picture)

 

জয়সলমের, ২৩ ডিসেম্বর  : রাজস্থানের জয়সলমেরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে স্বাগত জানান বহু বিশিষ্ট মানুষ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একদিনের সফরে শনিবার ‍বিশেষ বিমানে জয়সলমেরে পৌঁছন। বায়ুসেনা স্টেশনে রাজ্যপাল কালরাজ মিশ্র এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা তাঁকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।

শনিবার বায়ুসেনা স্টেশনে ডেপুটি জিওসি ব্রিগেডিয়ার অনিল কুমার, এডিজি ট্রাফিক হাওয়াসিং ঝুমারিয়া, যোধপুরের বিভাগীয় কমিশনার বি.এল. মেহরা, জেলা কালেক্টর আশিস গুপ্ত, জেলা পুলিশ সুপার বিকাশ সাংওয়ান রাষ্ট্রপতিকে স্বাগত জানান। বায়ুসেনা স্টেশন থেকে হেলিকপ্টারে করে পোখরানের উদ্দেশ্যে রওনা দেন রাষ্ট্রপতি মুর্মু। সেখানে তিনি ফিল্ড ফায়ারিং রেঞ্জে সেনাবাহিনীর কর্মসূচিতে অংশ নেবেন। রাষ্ট্রপতির পাশাপাশি রাজ্যপাল কালরাজ মিশ্র এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মাও পোখরানের উদ্দেশ্যে রওনা হয়েছেন।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…