
নয়াদিল্লি, ১ জানুয়ারি : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সোমবার সোশ্যাল মিডিয়া এক্স-এ পোস্ট করে দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি দেশবাসীকে একটি অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই উন্নয়নে অবদান রাখতে বলেছেন।
এক্স-এ পোস্ট করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু লিখেছেন, " সবাইকে নববর্ষের উষ্ণ শুভেচ্ছা! ২০২৪ সাল সবার জন্য সুখ, শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনুক। আসুন অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই উন্নয়নে অবদান রাখার জন্য নতুন বছরকে স্বাগত জানাই।"
