
নয়াদিল্লি, ১২ ডিসেম্বর : জন্মজয়ন্তীতে স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি বৃহস্পতিবার টুইট করে লিখেছেন, স্বামী বিবেকানন্দের জীবন ও শিক্ষা তরুণ প্রজন্মকে নিজেদের স্বপ্নপূরণে অনুপ্রাণিত করে। ১৮৬৩ সালের ১২ জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন স্বামী বিবেকানন্দ।
বৃহস্পতিবার সকালে টুইট করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জানিয়েছেন, জন্মজয়ন্তীতে স্বামী বিবেকানন্দকে আমার শ্রদ্ধাঞ্জলি। একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, যিনি আধ্যাত্মিকতা ও দেশপ্রেমকে একত্রিত করেছিলেন, বিশ্বব্যাপী ভারতীয় মূল্যবোধের প্রচারও করেছিলেন। তাঁর জীবন এবং শিক্ষা তরুণ প্রজন্মকে নিজেদের স্বপ্ন অনুসরণ করতে এবং বৃহত্তর লক্ষ্য অর্জনের জন্য অনুপ্রাণিত করে।
