
নয়াদিল্লি, ২১ ফেব্রুয়ারি : মহিলাদের ক্ষমতায়নই বিশ্বে শান্তি, সামাজিক অন্তর্ভুক্তি এবং সমৃদ্ধি নিশ্চিত করার একমাত্র উপায়। এমনটাই বিশ্বাস করেন বলে জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মঙ্গলবার একটি ভিডিও বার্তার মাধ্যমে আবুধাবিতে অনুষ্ঠিত দু'দিনের মহিলা বিশ্ব শীর্ষ সম্মেলন ২০২৩-এ ভাষণ দেওয়ার সময় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গুরুত্বপূর্ণ এই শীর্ষ সম্মেলন সফলভাবে আয়োজন করার জন্য মহামান্য শেখা ফাতিমা বিনতে মুবারককে অভিনন্দন জানান।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংযুক্ত আরব আমিরশাহির মহিলাদের প্রশংসা করে বলেছেন, তাঁরা বিশ্বস্তরে সংযুক্ত আরব আমিরশাহির প্রতিনিধিত্ব করছেন, বিশিষ্ট অবস্থানে থেকে নিজেদের দেশকে গর্বিত করেছেন। রাষ্ট্রপতি বলেছেন, এই শীর্ষ সম্মেলনটিও আপনার দেশ এবং বিশ্বের মহিলাদের সম্পর্কে মহামান্যের দৃষ্টিভঙ্গির প্রতিফলন। বর্তমানে আমিরশাহির মহিলারা বিশ্বস্তরে সংযুক্ত আরব আমিরশাহির প্রতিনিধিত্ব করছেন, বিশিষ্ট পদে অধিষ্ঠিত হচ্ছেন এবং দেশকে গর্বিত করছেন।
