Country

2 years ago

Draupadi Murmu : রাষ্ট্রপতি মুর্মু ৫ সেপ্টেম্বর ৭৫জন নির্বাচিত শিক্ষককে জাতীয় শিক্ষক পুরস্কার,২০২৩ প্রদান করবেন

Draupadi Murmu (File Picture)
Draupadi Murmu (File Picture)

 

নয়াদিল্লি, ২ সেপেম্বর : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শিক্ষক দিবসের দিন, নির্বাচিত ৭৫ জন শিক্ষককে জাতীয় শিক্ষক পুরস্কার,২০২৩ সম্মানে ভূষিত করবেন। বিজ্ঞান ভবনে আয়োজিত একটি অনুষ্ঠানে রাষ্ট্রপতি শিক্ষকদের এই সম্মান প্রদান করবেন।

শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মবার্ষিকী উপলক্ষ্যে প্রতিবছর ৫ সেপ্টেম্বর দেশে জাতীয় শিক্ষক দিবস পালিত হয়। জাতীয় শিক্ষক পুরস্কারের লক্ষ্য হল, দেশের শিক্ষকদের অবদানকে সম্মান করা এবং সেইসব শিক্ষকদের সম্মান জানানো যারা তাদের প্রতিশ্রুতি ও নিষ্ঠার মাধ্যমে শুধুমাত্র শিক্ষার মানোন্নয়ন করেননি বরং তাদের শিক্ষার্থীদের জীবনকেও সমৃদ্ধ করেছেন।

প্রতিটি পুরস্কারে মেধার একটি শংসাপত্র প্রদান করা হবে। তারসঙ্গে ৫০ হাজার টাকা নগদ পুরস্কার এবং একটি রুপোর পদকও দেওয়া হবে। পুরস্কার বিজয়ীরাও প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সুযোগ পাবেন।

দেশের সেরা শিক্ষকদের জাতীয় পুরস্কার প্রদানের জন্য প্রতিবছর শিক্ষক দিবসে শিক্ষা মন্ত্রণালয়ের স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগ একটি জাতীয় পর্যায়ের অনুষ্ঠানের আয়োজন করে আসছে।

এবছর ৫০ জন স্কুল শিক্ষক, উচ্চশিক্ষার ১৩ জন শিক্ষক এবং দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রণালয়ের ১২ জন শিক্ষককে সম্মান দেওয়া হবে।

You might also like!